সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সঠিক নিয়ম
ক. জ্ঞানমূলক প্রশ্নের উত্তর: জ্ঞান স্তর হলো দক্ষতার সর্বনিম্ন স্তর, জ্ঞানমূলক প্রশ্নটি উদ্দীপকের ওপর সরাসরি নির্ভরশীল না হলেও উদ্দীপকটি পাঠ্যবইয়ের যে গল্পটির ওপর ভিত্তি করে রচিত হয় জ্ঞানমূলক প্রশ্নটি পাঠ্যবইয়ের সেই গল্প হতে নেয়া হয়ে থাকে। জ্ঞানমূলক প্রশ্নের জন্য কী, কে, কখন, কোথায়, কাকে বলে এই জাতীয় প্রশ্ন গুলো ভালো করে মুখস্থ করতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি পাঠ্যবই হতে এক কথায় অথবা একটি পূর্ণ বাক্যে দেওয়া উত্তম; কোনো বিষয়ভিত্তিক বিশ্লেষণের দরকার নেই। খ. অনুধাবনমূলক প্রশ্নের উত্তর: অনুধাবন স্তর হলো কোন বিষয়ের অর্থ বোঝে ব্যাখ্যা করার দক্ষতা। অনুধাবনমূলক প্রশ্ন দুটি অংশে বিভক্ত : জ্ঞানমূলকে-১ নম্বর এবং চিন্তন বিশ্লেষণে-১ নম্বর। প্রথমেই প্রসঙ্গটি এক বাক্যে সঙ্গায়িত করে নিতে হবে। উত্তরের এই অংশটি হলো জ্ঞান অংশ। তারপর প্রসঙ্গটি ৪-৫ লাইনে নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে বা বুঝিয়ে লিখতে হবে । উত্তরের এই অংশটি হলো অনুধাবন অংশ। পরীক্ষার্থীকে প্রত্যেক অংশের জন্য আলাদা-আলাদা নম্বার দেয়া হবে। পরীক্ষার্থী যদি শুধু জ্ঞান অংশটি লিখে, তবে শুধু ১ নম্বর পাবে। আর যদি জ্...